News71.com
 International
 15 Feb 21, 02:01 PM
 332           
 0
 15 Feb 21, 02:01 PM

আফগানিস্তানের 'ইসলাম কাল্লা’ স্থলবন্দরের আগুন নিয়ন্ত্রণে॥ভস্মীভূত ৫০০ ট্যাংকার

আফগানিস্তানের 'ইসলাম কাল্লা’ স্থলবন্দরের আগুন নিয়ন্ত্রণে॥ভস্মীভূত ৫০০ ট্যাংকার

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের হেরাত প্রদেশের ‘ইসলাম কাল্লা’ স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড প্রায় ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে হেরাতের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। হেরাতের বণিক সমিতির চেয়ারম্যান ইউনুস কাজিজাদে বলেছেন, ইসলাম কাল্লা স্থলবন্দরের পার্কিংয়ে প্রায় ৫০০ তেল ট্যাংকার ছিল যার সবই আগুনে ভস্মীভূত হয়েছে। এর ফলে এসব ট্যাংকারের মালিক ব্যবসায়ীদের ৪ থেকে ৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

তিনি এই ভয়াবহ ক্ষতির জন্য আফগানিস্তানের পরিবহন মন্ত্রণালয়ের নয়া নীতিমালাকে দায়ী করেছেন। সম্প্রতি জারি করা এই নীতিমালায় লরি ও ট্যাংকারগুলোকে স্থলবন্দরের কাস্টমস চেকিংয়ের জন্য দুই সপ্তাহ পর্যন্ত পার্কিংয়ে অবস্থান করতে বাধ্য করা হয়েছে। শনিবার দুপুরে ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের ইসলাম কাল্লা স্থলবন্দরে একটি গ্যাস ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের ফলে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন