News71.com
 International
 15 Feb 21, 02:02 PM
 317           
 0
 15 Feb 21, 02:02 PM

অকল্যান্ড শহরে লকডাউন॥নিউজিল্যান্ডে নতুন করে করোনা আতঙ্ক

অকল্যান্ড শহরে লকডাউন॥নিউজিল্যান্ডে নতুন করে করোনা আতঙ্ক

 

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহরে লকডাউন জারি হয়েছে গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে। তিন দিনের জন্য লকডাউন করা হচ্ছে অকল্যান্ড শহরকে।  জানা গেছে, অকল্যান্ড শহরে করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকেই তিনদিনের এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।  

 

জেসিন্ডা আর্ডান জানিয়েছেন, শহরে পাওয়া নতুন করোনা সংক্রমণের ব্যাপারে যতদিন না সব তথ্য জানা যাচ্ছে, ততদিন তিনি সতর্ক থাকছেন। এই করোনা ভাইরাস আগের থেকেও বেশি সংক্রামক কিনা তাও খুঁটিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, অকল্যান্ডের মতো যাতে অন্য শহরকেও লকডাউন করতে না হয়, সেকথা মাথায় রেখে দেশের অন্য অংশেও চূড়ান্ত বিধিনিষেধ মেনে চলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন