
আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু পরিবর্তন মোকাবিলার চেয়ে করোনা ভাইরাস মোকাবিলা করা অনেক সহজ বলে মনে করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। বিল গেটস বলেন, জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলা হবে সবচেয়ে আশ্চর্যজনক মানবিক কাজ। তবে এর তুলনায় খুব, খুব সহজ হলো করোনা মোকাবিলা করা।' ৫১ বিলিয়ন এবং জিরো' জলবায়ু সম্পর্কে এই দুইটি নাম্বার আমাদের সবাইকেই জানা প্রয়োজন বলে মনে করেন মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস।
যেখানে ৫১ বিলিয়ন হল- বিশ্ব প্রতিবছর সাধারণত যত টন গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে। আর ‘জিরো’ হলো এই লক্ষ্যে আমাদের যেতে হবে। তার নতুন বই ‘হাউ টু অ্যাভোয়েড অ্যা ক্লাইটমেট ডিজিসটার’ নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। প্রযুক্তি কীভাবে এই সংকট মোকাবিলায় সহায়তা করতে পারে তার ওপর গুরুত্ব দেন বিল গেটস।