News71.com
 International
 15 Feb 21, 08:35 PM
 286           
 0
 15 Feb 21, 08:35 PM

মিয়ানমারের সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর সশস্ত্র যান॥

মিয়ানমারের সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর সশস্ত্র যান॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিক্ষোভ দমন করতে মিয়ানমারের সড়কে সশস্ত্র যান টহল দিচ্ছে। এরপরও বিক্ষোভকারীদের ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসি এ তথ্য জানায়। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এ ঘটনার পর পরই সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নামে মিয়ানমারের নাগরিকরা।

 

গত ১০ দিন ধরে দেশটিতে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। এ সময় তারা মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ আটক অন্য নেতাদের মুক্তির দাবি জানান। বিক্ষোভ দমনে দিন দিন আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। এরই অংশ হিসেবে সড়কে টহল দিচ্ছে সামরিক বাহিনীর সশস্ত্র যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন