
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী মিনি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। জানা গেছে, গতকাল রবিবার রাজস্থানে আজমির শরীফ দরগাহ যাওয়ার পথে গভীর রাতে কুরনুল জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাসে থাকা তীর্থযাত্রীরা ছিত্তর জেলা থেকে রাজস্থানের আজমিরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটজন নারী ও এক শিশু রয়েছেন। নিহত ও আহতরা ছিত্তর জেলার ম্যাদনেপল্লির বাসিন্দা।