
আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে চলছে বিক্ষোভ-আন্দোলন। এমন পরিস্থিতিতে দেশটিতে ধীরে ধীরে চালু হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। তবে মুক্তি মিলছে না ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র। আরও দুই দিন তিনি রিমান্ডে থাকবেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।আজ সোমবার সু চি’র রিমান্ড শেষ হওয়ার কথা ছিল কিন্তু তার আইনজীবী খিন মুং জ গণমাধ্যমকে বলেন রাজধানী নেপিডোর একটি আদালতের একজন বিচারক জানিয়েছেন, সুচির রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত।
তার আইনজীবী বলেন, ‘আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নির চিঠি দিতে এবং জেলা জজের সঙ্গে আলোচনা করেছি। জেলা জজের বক্তব্য অনুযায়ী, 'তাদের নেত্রীর রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত।’ মিয়ানমারের নির্বাচনে কারচুপির প্রমাণবিহীন দাবি করে সামরিক বাহিনী সম্প্রতি ক্ষমতা দখল করে এবং দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সু চিসহ বেসামরিক রাজনৈতিক নেতাদের বন্দী করেছে।