News71.com
 International
 16 Feb 21, 12:39 PM
 319           
 0
 16 Feb 21, 12:39 PM

অর্থনীতি পুনরুদ্ধার করতে রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক গড়ছে ইরান॥

অর্থনীতি পুনরুদ্ধার করতে রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক গড়ছে ইরান॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন চাপ আর সৌদি আরব ও ইসরায়েলের মতো আঞ্চলিক হুমকি মোকাবিলায় মিত্র দেশ রাশিয়া-চীনের উপর ব্যাপকভাবে নির্ভরতা বাড়াচ্ছে ইরান। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে বের করে আনেন। এরপর ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে মুদ্রাস্ফীতি বিপুলভাবে বেড়ে যায়।

 

তাই এই অবস্থা উত্তরণে অর্থনীতির চাকা সচল রাখতে রাশিয়া ও চীনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে ইরান। পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েনের মধ্যেই মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরালো করছে তেহরান। ইরান তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইরান বলছে, 'আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন