News71.com
 International
 16 Feb 21, 12:44 PM
 316           
 0
 16 Feb 21, 12:44 PM

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার নাম ব্যবহার করে ব্যবসা॥ ভাতিজিকে সতর্ক করল হোয়াইট হাউস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার নাম ব্যবহার করে ব্যবসা॥ ভাতিজিকে সতর্ক করল হোয়াইট হাউস

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় বংশোদ্ভূত প্রথম নারী মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আলোচনায় কমলা হ্যারিস। মার্কিন মুলুক ছাড়িয়ে তার চর্চা ভারতেও। এরই মধ্যে তার নাম ব্যবহার করে নিজের ব্র্যান্ডের বিজ্ঞাপন করার অভিযোগ উঠেছে ভাইস প্রেসিডেন্টের ভাতিজি মীনা হ্যারিসের বিরুদ্ধে। জানা গেছে, হার্ভার্ডে প্রশিক্ষিত আইনজীবী মীনা। সম্প্রতি কৃষক আন্দোলনে সমর্থন করে টুইট করার জন্য ভারতের সংবাদমাধ্যমে উঠে এসেছে এই মীনা হ্যারিসের নাম। বছর চারেক আগে তিনি একটি পোশাকের ব্র্যান্ড তৈরি করেন। টি শার্ট ও সোয়েট শার্টের ওই কোম্পানির প্রোডাক্ট বিক্রির জন্য ব্যবসায় কমলা হ্যারিসের নাম ব্যবহার করেন তিনি। এজন্য মীনাকে হোয়াইট হাউসের লিগ্যাল টিমের পক্ষ থেকে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে কমলা হ্যারিসের নাম না ব্যবহার করার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। মীনাকে নিজের স্বভাব পরিবর্তনের কথাও বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন