
আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিন পর উন্নতির দেখা মিলল বিশ্ব করোনা পরিস্থিতির। কমতে শুরু করেছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (সোমবার) ২ লাখ ৭২ হাজার ৯৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা ৪ মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। প্রায় সাড়ে ৪ মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম সংক্রমণ এটি। এর আগে গত বছরের ৪ অক্টোবর ২ লাখ ৬১ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়। টিকা কার্যক্রমের জন্য বিশ্ব এই সুফল দেখছে বলে মনে করা হচ্ছে। এদিন গত তিন মাসের বেশি সময়ের মধ্যে করোনায় সবচেয়ে কম মৃত্যুও দেখেছে বিশ্ব।