News71.com
 International
 16 Feb 21, 09:41 PM
 294           
 0
 16 Feb 21, 09:41 PM

করোনা টিকা উৎপাদনকারি ফাইজারের ডাটাবেজে সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা॥

করোনা টিকা উৎপাদনকারি ফাইজারের ডাটাবেজে সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার হ্যাকাররা করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজারের ডাটাবেজে সাইবার হামলা চালিয়ে তথ্য চুরি করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস’(এনআইএস) এমনটা দাবি করেছে।  দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য হা তায় কেয়ং এক সংবাদ সম্মেলনে বলেন, করোনার টিকা তৈরি করতে মরিয়া উত্তর কোরিয়া। এর জন্য প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নিতে ফাইজারের ডাটা বেজে সাইবার আক্রমণ চালিয়েছে সে দেশের হ্যাকাররা। তিনি আরো বলেন এই বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।

 

উত্তর কোরিয়ার কাছে রয়েছে কয়েক হাজার সদস্যের একটি সুশিক্ষিত হ্যাকার বাহিনী। সরাসরি কিমের নির্দেশে অস্ত্র তৈরি প্রযুক্তি ও টিকা-সহ অন্যান্য তথ্য হাতাতে গোটা বিশ্বেই সাইবার হামলা চালায় তারা। গত বছরের ডিসেম্বরে ৯টি সংস্থার পরিষেবা বিকল করে গুরুত্বপূর্ণ তথ্য চুরির চেষ্টা চালিয়েছিল হ্যাকাররা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন