News71.com
 International
 16 Feb 21, 09:58 PM
 300           
 0
 16 Feb 21, 09:58 PM

ইরান সফরে কাতারের পররাষ্ট্র মন্ত্রী॥ আঞ্চলিক সহযোগিতা চাইল তেহরান

ইরান সফরে কাতারের পররাষ্ট্র মন্ত্রী॥ আঞ্চলিক সহযোগিতা চাইল তেহরান

 

আন্তর্জাতিক ডেস্কঃ তেহরান সফররত কাতারের পররাষ্ট্র মন্ত্রীকে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন। তেহরান আরো বলেছে, জোরজবরদস্তি ও বলপ্রয়োগের কোনো স্থান ইরানের পররাষ্ট্রনীতিতে নেই। সোমবার তেহরান সফররত কাতারের পররাষ্ট্র মন্ত্রী আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে নিজ দেশের এ নীতি-অবস্থানের কথা তুলে ধরেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। 

 

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়ে কথা বলেন দুই পররাষ্ট্র মন্ত্রী। এ সময় নিজ দেশের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন কঠোর অবরোধের অবসান ঘটাতে সাফল্যের জন্য আব্দুর রহমান আলে সানিকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, কাতারের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে ইরান প্রস্তুত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন