News71.com
 International
 16 Feb 21, 10:00 PM
 310           
 0
 16 Feb 21, 10:00 PM

ঝুঁকিপূর্ণ দেশ থেকে ব্রিটেনে গেলে হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক॥

ঝুঁকিপূর্ণ দেশ থেকে ব্রিটেনে গেলে হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের জন্য হোটেল কোয়ারেন্টাইন নিয়ম সোমবার থেকে বাধ্যতামূলক করেছে ব্রিটিশ সরকার। দেশটিতে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা প্রতিরোধে এ উদ্যোগ নেয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী সব ব্রিটিশ নাগরিক ও স্থায়ী বাসিন্দা যারা নিষিদ্ধ ভ্রমণ তালিকায় থাকা ৩৩টি দেশ সফর শেষে দেশে ফিরবে তাদের সবাইকে অনুমোদিত হোটেলগুলোতে ১০ দিনের জন্য কোয়ারেন্টিন ও একাধিকবার কোভিড-১৯ এর পরীক্ষা করাতে হবে। খবর বাসসের।

 

এদিকে লাল তালিকাভুক্ত দক্ষিণ আমেরিকার সব দেশসহ দক্ষিণ আফ্রিকা ও পর্তুগালের লোকজনের জন্য ব্রিটেনে ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ১০ দিনের কোয়ারেন্টাইন বিষয়ে কেউ ভুল তথ্য দিলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ব্রিটিশ সরকার বলছে, তারা বিমানবন্দরের কাছাকাছি এ পর্যন্ত ১৬টি হোটেলের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে। এসব হোটেলে ১১ রাত অবস্থানের জন্য লোকজনকে দুই হাজার ৪২০ ডলার গুণতে হবে। যাত্রীদের ভ্রমণের তিনদিনের মধ্যে করোনার নেগেটিভ ফলাফল থাকতে হবে। এরপর কোয়ারেন্টাইনের দ্বিতীয় দিন ও অষ্টম দিনে তাদের করোনার পরীক্ষা করাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন