News71.com
 International
 16 Feb 21, 10:03 PM
 345           
 0
 16 Feb 21, 10:03 PM

মিয়ানমার সেনাবাহিনীকে জাতিসংঘের হুঁশিয়ারি॥

মিয়ানমার সেনাবাহিনীকে জাতিসংঘের হুঁশিয়ারি॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ সতর্ক করে বলেছে, গত ১ জানুয়ারি সেনা  অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর নিপীড়ন চালালে মিয়ানমারের সেনাবাহিনীকে চরম পরিণতি ভোগ করতে হবে। জাতিসংঘের মুখপাত্র ফারহানা হক নিউইয়র্কে বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে অবশ্যই সম্মান জানাতে হবে এবং প্রতিবাদকারীদের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করা যাবে না। বিশ্ব মিয়ানমার সেনাবাহিনীর কার্যক্রম দেখছে। তাদের চরম ভোগতে হবে।’ 

 

সোমবার রাতে টানা দ্বিতীয় রাতের মতো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল মিয়ানমার। মঙ্গলবার সকালে ইন্টারনেট সংযোগ পুনরায় ফিরে এসেছে বলে জানা গেছে। তবে সাধারণ অবস্থার থেকে নেটের সক্রিয়তা ১৫ শতাংশ নেমে এসেছে। অভ্যুত্থানের দশম রাতে সেনাবাহিনীকে সশস্ত্র যান নিয়ে ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরের রাস্তায় টহল দিতে দেখা গেছে। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। রাতভর কারফিউ আরোপ করে জনগণকে বাহিরে বের হতে নিষেধ করা হয়েছে ও সেনাবাহিনীর বিরুদ্ধাচারণ না করতে সতর্ক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন