News71.com
 International
 16 Feb 21, 11:36 PM
 330           
 0
 16 Feb 21, 11:36 PM

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা, নির্বাচনে বাম-কংগ্রেস জোট॥

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা, নির্বাচনে বাম-কংগ্রেস জোট॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে একসাথে লড়াই করার লক্ষ্যে কংগ্রেস এবং বাম নেতৃত্ব মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা সম্পন্ন করেছেন। যদিও কে ক'টি আসন পাচ্ছেন তা নিয়ে কোনো কথা হয়নি বলে জানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। একই কথা জানান সিপিএম এর বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। যদিও ভারতীয় গণমাধ্যমের ধারণা পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন হতে চলেছে বিজেপির সাথে মুলত তৃণমূলের লড়াই , তবে বাম এবং কংগ্রেস নেতাদের দাবি লড়াই হবে আসলে ত্রিমুখী।

 

অধীরের মতে, আগামী দিনে বাংলায় সরকার গড়তে চাইছে বাম-কংগ্রেস জোট। "এবার লড়াই হবে ত্রিমুখী। বাম-কংগ্রেস জোট একই সঙ্গে লড়বে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। তাঁর মতে, বাম এবং কংগ্রেসকে ছোট করে দেখলে ভুল করবে গণমাধ্যম। "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন