
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নাটকীয়ভাবে কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। আগে দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা লাখের ঘর ছুতো। ভারতে আক্রান্ত আর মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সপ্তাহখানেক ধরেই সংক্রমণের হার অনেকটাই কমে এসেছে।ভারতের পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কে শ্রিনাথ রেডি বলেন, দেশের অবস্থা এখন অনেকটাই ভালো। সংক্রমণের সংখ্যা কমে এসেছে অনেক। কিন্তু তারপরও আমরা সচেতন না থাকলে আবার ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। নতুন করে মহামারি দেখা দিতে পারে। এ অবস্থায় অবহেলার কোনো সুযোগ নেই।