News71.com
 International
 17 Feb 21, 11:34 AM
 300           
 0
 17 Feb 21, 11:34 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত করতে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী॥

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত করতে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের সফরসূচি চূড়ান্ত করতে আগামী ৪ মার্চ দুই দিনের সফরে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে জ্বালানি, যোগাযোগসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। কোন কোন বিষয়ে আলোচনা হবে সেটি চূড়ান্ত করতেই মূলত জয়শঙ্করের ঢাকায় আগমন। ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন