News71.com
 International
 17 Feb 21, 11:37 AM
 298           
 0
 17 Feb 21, 11:37 AM

মিয়ানমার নেত্রী অং সান সুচির বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের॥

মিয়ানমার নেত্রী অং সান সুচির বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ অং সান সুচির বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। দেশটির প্রাকৃতিক দুর্যোগ আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়।এর আগে অবৈধ ওয়াকিটকি রাখার অভিযোগে অভিযুক্ত ছিলেন অং সান সুচি। এদিকে নতুনভাবে নির্বাচন আয়োজন করার প্রতিজ্ঞা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটিতে এখনও সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন