News71.com
 International
 17 Feb 21, 07:20 PM
 284           
 0
 17 Feb 21, 07:20 PM

অ্যান্টার্কটিকার তলদেশে অন্ধকার জগতে অদ্ভুত প্রাণীর সন্ধান॥

অ্যান্টার্কটিকার তলদেশে অন্ধকার জগতে অদ্ভুত প্রাণীর সন্ধান॥

আন্তর্জাতিক ডেস্কঃ সমুদ্র গর্ভ রহস্যে ভরপুর। সেই রহস্যের জাল ভেদ করে একটা সীমা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন বিজ্ঞানীরা। কিন্তু এখনও নিশ্চিতভাবে অনেক কিছুই অজানা। তবুও সমুদ্রের গহ্বরে মাটির নিচে কী রয়েছে সেই উত্তর খুঁজেই চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এই অনুসন্ধানে যে তথ্য হাতে এসেছে তাতে অবাক বিজ্ঞানমহল। প্রতিকূল পরিবেশে ‘অদ্ভুত’ প্রাণী রয়েছে অ্যান্টার্কটিকার তলদেশে। যেখানে স্বাভাবিক ধারণা মতে কোন প্রাণী থাকার সম্ভাবনাই নেই।

 

অ্যান্টার্কটিকায় বরফের প্রায় কয়েক মাইলের নীচে ঘুটঘুটে অন্ধকার কালো সমুদ্রের পানিতে বিজ্ঞানীরা নতুন ধরনের প্রাণী আবিষ্কার করেছেন। অ্যান্টার্কটিকায় একটি সমীক্ষা চালাতে গিয়ে একদল গবেষক বরফের নীচে মাইনাস ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ভিন্ন ধরনের প্রজাতির প্রাণীর দেখা পান। যার ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে। বরফের রাজ্যে সমুদ্রের মধ্যে ৩ হাজার ফুট গভীর বরফ ড্রিল করে ক্যামেরা ঢুকিয়ে চলছিল সমীক্ষার কাজ। ক্যামেরা নিচে নেমে বোল্ডারে ধাক্কা লাগতেই ওই প্রাণীর দেখা মেলে। 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন