News71.com
 International
 17 Feb 21, 07:29 PM
 272           
 0
 17 Feb 21, 07:29 PM

করোনার টিকা তৈরিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারত॥

করোনার টিকা তৈরিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারত॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের টিকা প্রস্তুতে সারাবিশ্বে দ্বিতীয় অবস্থান দখল করতে যাচ্ছে ভারত। তবে এ টিকা শুধু দেশের মানুষের জন্যই না, দেওয়া হবে উন্নয়নশীল অনেক দেশেই। করোনা মহামারির আগেও সারাবিশ্বের মোট ভ্যাকসিনের মধ্যে ৬০ শতাংশই প্রস্তুত করতো দক্ষিণ এশিয়ার এ দেশটি। উৎপাদন ক্ষমতা ভালো থাকার পাশাপাশি ভারতীয় ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচে ভ্যাকসিন তৈরি করে।   

 

আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানে প্রকাশিত এক রিপোর্টের তথ্য অনুযায়ী, মহামারির আগে থেকেই ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ উৎপাদন স্থান হয়ে উঠেছে ভারত। করোনার ভ্যাকসিন তৈরিতেও শক্তিশালী অবস্থানে আছে দেশটি। এদিকে লন্ডনভিত্তিক মাল্টিন্যাশনাল কনসালটেন্সি ফার্ম দেলোত্তে জানায়, যুক্তরাষ্ট্রের পর ভারতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ। সংস্থাটি জানায়, ভারতের ৩৫০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন তৈরির লক্ষ্য আছে, যেখানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ৪শ’ কোটি ডোজ ভ্যাকসিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন