
আন্তর্জাতিক ডেস্কঃ অর্থনীতির সাথে তাল মেলাতে অনেক ক্ষেত্রেই কানাডার বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার, সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং নীতিনির্ধারকদের বেগ পেতে হচ্ছে। ইতোমধ্যে কানাডায় ৬০০ কর্মী ছাঁটাই করছে হাডসন’স বে। করোনা মহামারীর এই সময়ে অনেকেই বাড়িতে বসে কাজ করেছেন। শিল্প প্রতিষ্ঠানগুলোর গতি আগের মত তীব্রভাবে পরিলক্ষিত হচ্ছে না।
লকডাউনের শিথিলতায় রেস্টুরেন্ট ব্যবসা গুলো খুলতে শুরু করলেও তেমন ব্যবসা করতে পারছে না । ক্ষুদ্র আকারের অনেক ব্যবসায়ই স্তিমিত হয়ে আছে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। করোনার কালো থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ারলাইনস ও রেস্টুরেন্ট ব্যবসা। এই ক্ষতি পুষিয়ে নিতে সরকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক বেগ পেতে হচ্ছে।সংশ্লিষ্টরা বলছেন, ‘ঘাটতি পূরণে যদি ফেডারেল ও প্রাদেশিক সরকার এগিয়ে না আসে তাহলে মূলধনী প্রকল্পগুলো হয়তো বাতিল করতে হবে। যদি তা না হয় তবে প্রকল্পগুলো পিছিয়ে দিতে হবে এবং রিজার্ভ তহবিল থেকে অর্থ ধার করতে হবে।’