News71.com
 International
 17 Feb 21, 08:10 PM
 300           
 0
 17 Feb 21, 08:10 PM

রাজ কুমারী লতিফার আটকের বিষয়ে আমিরাতের কাছে জানতে চাইবে জাতিসংঘ॥

রাজ কুমারী লতিফার আটকের বিষয়ে আমিরাতের কাছে জানতে চাইবে জাতিসংঘ॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ জানিয়েছে, তারা দুবাই শাসকের কন্যা রাজ কুমারী লতিফার আটকের বিষয়ে  সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে জানতে চাইবে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে লতিফা অভিযোগ করেছেন, তার বাবা তাকে বন্দী করে রেখেছেন। তার জীবন নিয়ে তিনি শঙ্কায় আছেন। ২০১৮ সালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। এরপর থেকে বন্দী অবস্থায় আছেন তিনি। লতিফার সেই ভিডিও প্রকাশ করে বিবিসি। সেখানেই লতিফা তার জীবন নিয়ে শঙ্কার বিষয়টি প্রকাশ করেন। 

 

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের পররাষ্ট্র এবং উন্নয়ন বিষয়ক কার্যালয়। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনার কথা জানিয়েছে। রাজ কুমারী লতিফা নিজেকে তার বাবা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের ‘জিম্মি’ বলে দাবি করেছেন। তাকে বলতে দেখা গেছে, 'আমি একজন জিম্মি, আমি মুক্ত না। এই কারাগারের মধ্যে আমি বন্দি। আমার জীবন আমার হাতে না।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন