News71.com
 International
 17 Feb 21, 08:14 PM
 319           
 0
 17 Feb 21, 08:14 PM

তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র॥২১ জনের মৃত্যু

তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র॥২১ জনের মৃত্যু

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬০ লাখেরও বেশি মানুষ। এতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের, আহত আরও অনেকে। দেশটির ১৫ কোটি মানুষ রয়েছেন জরুরি সতর্কতার আওতায়। নাজুক অবস্থা মেক্সিকো, গ্রিস, তুরস্কসহ আরও কয়েকটি দেশের।

 

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্য। দিনের বেলাতেও সেখানে নেমে এসেছে রাতের আঁধার। বেগতিক পরিস্থিতি নিউ মেক্সিকো, শিকাগো এবং টেক্সাসেও। টেনেসি, লুইসিয়ানার অবস্থাও খুব একটা ভালো নয়। কোথাও ১৬ ইঞ্চির বেশি বরফ জমেছে। অঙ্গরাজ্যগুলোর হাজার হাজার বাড়িতে নেই বিদ্যুত। ৬০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাপমাত্রা মাইনাস ২ থেকে মাইনাস ২৮ ডিগ্রির মধ্যে নেমে আসায় জীবনযাত্রা হয়ে পড়েছে স্থবির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন