News71.com
 International
 18 Feb 21, 11:34 AM
 325           
 0
 18 Feb 21, 11:34 AM

এ বছর বিশ্বের দেনা বাড়বে ৯২ ট্রিলিয়ন ডলার॥ আইআইএফ’র পূর্বাভাস

এ বছর বিশ্বের দেনা বাড়বে ৯২ ট্রিলিয়ন ডলার॥ আইআইএফ’র পূর্বাভাস

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার বছরে সারাবিশ্বের দেনা ২৪ ট্রিলিয়ন বেড়ে মোট ২৮১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক ট্রেড গ্রুপ ‘দ্য ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স’ (আইআইএফ) ১৭ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ তথ্য। ২০১৯ সালের গতি-প্রকৃতির আলোকে ২০২০ সালে দেনা ৪ ট্রিলিয়ন ডলার বাড়বে বলে অনুমান করা হলেও করোনা পরিস্থিতির জন্যে তা ২৪ ট্রিলিয়ন হয়েছে। করোনা ভাইরাস দমন/প্রতিরোধ ইত্যাদি কারণে সব দেশের সরকারকেই বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে, যার কোন ইঙ্গিত আগে থেকে ছিল না।  

 

করোনা মহামারি অব্যাহত থাকায় চলতি বছরও দেশসমূহের দেনার পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইআইএফ। চলতি বছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও সামনের বছর বাজেটে তার প্রভাব রয়েই যাবে বলে মন্তব্য করেছে সারাবিশ্বের অর্থনৈতিক গতি-প্রকৃতি নিয়ে স্বাধীনভাবে কাজ করা আন্তর্জাতিক সংস্থাটি। আইআইএফ মনে করছে, চলতি বছর দেনার পরিমাণ ১০ ট্রিলিয়ন ডলার বেড়ে তা ছাড়িয়ে যেতে পারে ৯২ ট্রিলিয়ন ডলার। বাজেট ঘাটতির ব্যাপারটি বিবেচনায় রেখেই করোনা প্রতিরোধের কার্যক্রম জোরদার করতে হবে। সেটিই হবে মানবতার কল্যাণে সময়ের দাবির পরিপূরক পদক্ষেপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন