News71.com
 International
 18 Feb 21, 11:38 AM
 337           
 0
 18 Feb 21, 11:38 AM

ভারতের পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা॥

ভারতের পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় জাকির হোসেনকে প্রথমে জঙ্গিপুর এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। জঙ্গিপুর জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন