News71.com
 International
 18 Feb 21, 03:25 PM
 312           
 0
 18 Feb 21, 03:25 PM

মিশরের কাছে মিসাইল বিক্রির অনুমোদন বাইডেন প্রশাসনের॥

মিশরের কাছে মিসাইল বিক্রির অনুমোদন বাইডেন প্রশাসনের॥

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। মিশরীয় নৌবাহিনী নিজস্ব উপকূল ও লোহিত সাগরের আশপাশে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য এসব মিসাইল কিনতে চায়। মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মিশরের কাছে ১৬৮টি মিসাইল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। মিসাইলগুলোর দাম পড়বে মোট ১৯৭ মিলিয়ন ডলার। মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, মিসাইল বিক্রির এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

 

বিবৃতিতে মিশরকে ‘মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার’ হিসেবেও উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। সম্প্রতি তিনি যে তিনটি বিষয়ে আমেরিকার সঙ্গে সহযোগিতার কথা বলেছেন তার মধ্যে ইরানের পরমাণু ইস্যু রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন