News71.com
 International
 18 Feb 21, 03:26 PM
 327           
 0
 18 Feb 21, 03:26 PM

ইয়েমেন সংকট সমাধানে ইরানকে ভূমিকা রাখতে হবে॥ যুক্তরাষ্ট্র

ইয়েমেন সংকট সমাধানে ইরানকে ভূমিকা রাখতে হবে॥ যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্কঃ  আমেরিকার ইয়েমেন বিষয়ক বিশেষ দূত টিমোথি লেনডার্কিং বলেছেন, ইয়েমেনের চলমান সংকট সমাধানে ইরানকে ভূমিকা পালন করতে হবে। তিনি বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সংবাদ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি ইয়েমেন সংকট সমাধানে ‘সর্বোচ্চ সহযোগিতা করার’ জন্য ইরানসহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানান। 

 

লেনডার্কিং একইসঙ্গে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি সব রকম সহযোগিতা করার জন্য ইরানকে দায়ী করে বলেন, তেহরানের সহযোগিতা নিয়ে আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবসহ পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলোর বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। মার্কিন বিশেষ প্রতিনিধি এমন সময় এ অভিযোগ করলেন যখন আমেরিকার সর্বাত্মক সহযোগিতা নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গত ছয় বছর ধরে আগ্রাসন চালিয়ে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন