News71.com
 International
 18 Feb 21, 10:06 PM
 274           
 0
 18 Feb 21, 10:06 PM

করোনার চেয়েও মারাত্মক প্রাণঘাতী সৌদির ব্যবহৃত ব্রিটিশ অস্ত্র॥হুথি আনসারুল্লাহ

করোনার চেয়েও মারাত্মক প্রাণঘাতী সৌদির ব্যবহৃত ব্রিটিশ অস্ত্র॥হুথি আনসারুল্লাহ

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক প্রাণঘাতী হয়ে উঠেছে সৌদি আরবের ব্যবহার করা ব্রিটিশ অস্ত্র দাবি করেছেন ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এসব কথা বলেন তিনি। খবর পার্সটুডের। আলী আল-হুথি বলেন, সৌদি আরবের কাছে অস্ত্রের এই ভাইরাস বিক্রি বন্ধ করুন। এগুলো করোনা ভাইরাসের চেয়েও প্রাণঘাতী কারণ এই সমস্ত অস্ত্র দিয়ে ইয়েমেনের জনগণকে হত্যা করছে সৌদি আরব। ব্রিটিশ অস্ত্র আগ্রাসীদেরকে সশস্ত্র করে তুলছে। ব্রিটেনের এসব অস্ত্র ইয়েমেনের নিরাপরাধ জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন