
আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত শাসিত অঞ্চল লাদাখ। বৃহস্পতিবার সকালে লাদাখে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৭ মাত্রার। একইদিনে মহারাষ্ট্রের পালঘর জেলায়ও ভূকম্পন অনুভূত হয়। সেখানে তীব্রতা ছিল ৩.১ মাত্রার। তবে লাদাখ ও মহারাষ্ট্রে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭.৩৯ মিনিট নাগাদ ৩.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় লাদাখে। ভূমিকম্পের উত্সস্থল ছিল কার্গিল থেকে ২৭০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ৩৬.৬২ অক্ষাংশ এবং ৭৪.৫৬ দ্রাঘিমাংশে।