News71.com
 International
 19 Feb 21, 01:51 PM
 252           
 0
 19 Feb 21, 01:51 PM

অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দিতে যাচ্ছে হেলথ কানাডা॥

অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দিতে যাচ্ছে হেলথ কানাডা॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দিতে যাচ্ছে হেলথ কানাডা। এটি হবে দেশটিতে অনুমোদন পাওয়া তৃতীয় টিকা। পাশাপাশি চতুর্থ টিকা অনুমোদন দিতেও খুব বেশি সময় লাগবে না বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। হেলথ কানাডার প্রধান জনসংযোগ কর্মকর্তা এরিক মরিসেটে বলেন, অ্যাস্ট্রাজেনেকার আবেদনটি ১ অক্টোবর থেকে পর্যালোচনা করে দেখছে এ সংক্রান্ত কমিটি। অনুমোদনের আগে এখন তারা অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে উৎপাদন প্রক্রিয়া-সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় আছেন। হেলথ কানাডার চিফ মেডিকেল অ্যাডভাইজার ডা. সুপ্রিয়া শর্মা এ মাসের গোড়ার দিকে বলেছিলেন, ট্রায়ালে কিছু স্বেচ্ছাসেবক অ্যাস্ট্রাজেনেকার অর্ধেক ডোজ ভ্যাকসিন নেওয়ায় এটি পর্যালোচনা করা কিছুটা জটিল। এরপর যুক্তরাজ্যে বড় পরিসরে ট্রায়াল চললেও মরিসেটে বলেন, মার্চ পর্যন্ত ট্রায়ালের ফল পাওয়া যাবে না। কিন্তু হেলথ কানাডা সব ক্লিনিক্যাল ডাটা প্রয়োজন বলে মনে করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন