News71.com
 International
 19 Feb 21, 08:08 PM
 291           
 0
 19 Feb 21, 08:08 PM

পাকিস্তানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ব্রিটিশ-পাকিস্তানি অ্যাকটিভিস্ট গ্রেফতার॥

পাকিস্তানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ব্রিটিশ-পাকিস্তানি অ্যাকটিভিস্ট গ্রেফতার॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ব্রিটিশ-পাকিস্তানি অ্যাকটিভিস্ট ইউসুফ আলি খানকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির উত্তরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবিতে তার পারিবারিক বাড়ি থেকে ইউসুফ আলী খানকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

 

বিবিসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে থাকাকালীন ইউসুফ আলি খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বক্তব্য দেন। যাতে পাকিস্তানের বিরুদ্ধে উস্কানিমূলক কথা ছিল বলে পাকিস্তান কর্তৃপক্ষের দাবি। পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে 'প্রতিবাদ আন্দোলন' এর যুক্তরাজ্য শাখার প্রধান ইউসুফ আলী খান। তিনি প্রায় ২০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। একটি পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পাকিস্তানে আসার পর তাকে আটক হলো। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা পাকিস্তানে একজন ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের ব্যাপারে পাকিস্তানের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন