News71.com
 International
 19 Feb 21, 08:19 PM
 302           
 0
 19 Feb 21, 08:19 PM

সামরিক অভ্যুত্থানের জেরে ব্রিটেন-কানাডার নিষেধাজ্ঞায় মিয়ানমারের একাধিক জেনারেল॥

সামরিক অভ্যুত্থানের জেরে ব্রিটেন-কানাডার নিষেধাজ্ঞায় মিয়ানমারের একাধিক জেনারেল॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক অভ্যুত্থানের জেরে একের পর এক নিষেধাজ্ঞা আসছে মিয়ানমারের সামরিক বাহিনীর উপর। যুক্তরাষ্ট্রের পর এবার মিয়ানমারের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাজ্য ও কানাডা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তিন জেনারেলের সম্পত্তি বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষিদ্ধ করছে ব্রিটেন। অন্যদিকে, কানাডা ৯ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, যুক্তরাজ্যের পাশাপাশি তাদের মিত্র দেশগুলোরও মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে দাঁড়ানো এবং দেশটির নাগরিকদের সুবিচার নিশ্চিত করতে এগিয়ে আসা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন