News71.com
 International
 20 Feb 21, 12:36 AM
 301           
 0
 20 Feb 21, 12:36 AM

ভারতে শিগগিরই পর্যটন ভিসা চালু করা হবে॥কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন

ভারতে শিগগিরই পর্যটন ভিসা চালু করা হবে॥কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের ধাক্কা সামলে ভারতে ইতোমধ্যে চালু হয়েছে মেডিকেল ভিসা। খুব শিগগিরই পর্যটন ভিসাও চালু করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, ভারত ইতোমধ্যে মেডিকেল ভিসা ইস্যু শুরু করেছে। শিগগির ই-ট্যুরিস্ট ভিসা চালুর পরিকল্পনা রয়েছে। ভারতে স্বাস্থ্যসেবার সুবিধা দেশটির মেডিকেল ট্যুরিজমকে অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সবসময় পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় গন্তব্য। বিগত কয়েক বছরে মেডিকেল ট্যুরিজমে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত।

 

করোনার প্রেক্ষাপটে বাংলাদেশিসহ সবার জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে তারা মেডিক্যাল, বিজনেসসহ অন্য সব ক্যাটাগরির ভিসা চালু করেছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর দিকেই তাকিয়ে রয়েছেন। সেই প্রতীক্ষার শিগগির অবসান ঘটবে বলে ইঙ্গিত দিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন