News71.com
 International
 20 Feb 21, 12:38 AM
 296           
 0
 20 Feb 21, 12:38 AM

১ কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা বাইডেন প্রশাসনের॥

১ কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা বাইডেন প্রশাসনের॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে অবৈধ ১ কোটি ১০ লাখ অভিবাসীর নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। এ সুযোগ তৈরি করতে একটি বিল উত্থাপন করেছেন ডেমোক্র্যাটরা। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন পরিকল্পনার অংশ হিসেবে বিলটি উত্থাপন করা হয়। বিলে বলা হয়েছে, এই বিরাটসংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ না দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তারা সেই সুযোগ দিতেই বিলটি এনেছেন।

 

এসব অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্য অভিবাসন নীতি সংস্কার ‘দীর্ঘদিনের চাওয়া’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এক বিবৃতিতে বাইডেন বলেছেন, অভিবাসন আমাদের শক্তির যে অপরিমেয় উৎস এবং এটা আমাদের জাতির জন্য অপরিহার্য। 

 

নতুন এই বিলের প্রধান লক্ষ্য হলো, আগামী আট বছরে যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন অবস্থায় বসবাস ও কর্মরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব প্রদানের সুযোগ তৈরি করা। এই অভিবাসীদের মধ্যে কৃষিশ্রমিক এবং শিশুকালে পরিবারের সঙ্গে আসা ব্যক্তিদের (ড্রিমার্স) দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করা হবে অথবা বৈধভাবে কাজ করার সুযোগ দিতে তাদের দেওয়া হবে গ্রিন কার্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন