News71.com
 International
 20 Feb 21, 02:50 PM
 319           
 0
 20 Feb 21, 02:50 PM

কোকেনসহ পশ্চিমবঙ্গে বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলা গ্রেফতার॥

কোকেনসহ পশ্চিমবঙ্গে বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলা গ্রেফতার॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোটের মুখে বিজেপিতে অস্বস্তি শুরু হলো। কারণ লক্ষাধিক টাকার মাদকসহ গ্রেপ্তার হলেন বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী। পামেলা টলিউডে অভিনয় এবং মডেলিং এ ক্যারিয়ার তৈরির সাথেই রাজনীতিতে আসেন। বিজেপির বেশ কিছু প্রথম সারির নেতার নেকনজরে আসার কারণে খুব দ্রুত পার্টিতে পদোন্নতি-ও হয় তার।দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চল বলে পরিচিত নিউ আলিপুরের রাস্তা থেকেই গ্রেফতার করা হয়েছে বিজেপির এই নেত্রীকে। কয়েক লক্ষ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে তাঁর থেকে। এ সময় গ্রেফতার হয়েছেন তাঁর সঙ্গী প্রবীর দে।

 

জানা গিয়েছে, শুক্রবার নিউ আলিপুরে নিজের আবাসনের কাছে গাড়ি পার্কিংয়ের জন্য যান পামেলা। সেখানেই তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। নিউ আলিপুর থানার পুলিশ পামেলার গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট পেয়েছেন । তারা জানিয়েছেন, পামেলা গোস্বামীর হ্যান্ড ব্যাগ থেকে কোকেন উদ্ধার হয়েছে। এমনকি বিজেপি নেত্রীর গাড়ির সিটের নিচ থেকেও কোকেন পাওয়া গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন