News71.com
 International
 20 Feb 21, 02:53 PM
 312           
 0
 20 Feb 21, 02:53 PM

আন্তর্জাতিক চাপে ফাইজারের ৫০ লাখ ডোজ টিকা কেনার সিদ্ধান্ত স্থগিত করল তাইওয়ান॥

আন্তর্জাতিক চাপে ফাইজারের ৫০ লাখ ডোজ টিকা কেনার সিদ্ধান্ত স্থগিত করল তাইওয়ান॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফাইজার-বায়োএনটেকের কাছ থেকে করোনা ভাইরাসের টিকার ৫০ লাখ ডোজ কেনার ব্যাপারে গত বছরের শেষের দিকেই আলোচনা চূড়ান্ত করেছিল তাইওয়ান। তবে তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ চাং বলেছেন, বাইরের দেশের চাপের কারণে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা নেওয়ার সিদ্ধান্ত তারা স্থগিত করেছেন। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

গত বুধবার স্থানীয় একটি রেডিওতে কথা বলার সময় সে দেশের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যেসব সংস্থা করোনা ভাইরাসের টিকা তৈরি করছে, তাদের সঙ্গে গত বছরের জুন থেকেই যোগাযোগ করছে তাইওয়ান। গত বছরের ডিসেম্বরের মধ্যেই মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের সঙ্গে করোনা ভাইরাসের টিকার ৫০ লাখ ডোজ নেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে যায়।এ ব্যাপারে তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ চাং বলেছেন, টিকা নেওয়ার প্রক্রিয়ার আলোচনায় একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিলাম আমরা। আমরা একে অন্যের ব্যাপারে বিজ্ঞপ্তি লিখেছি এবং পড়েছি। কিন্তু কেউ হয়তো চায় না যে, তাইওয়ান খুব ভালো থাকুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন