News71.com
 International
 20 Feb 21, 08:20 PM
 297           
 0
 20 Feb 21, 08:20 PM

ইরানকে সামলাতে ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানালেন বাইডেন॥

ইরানকে সামলাতে ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানালেন বাইডেন॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরানের দিকে। মধ্যপ্রাচ্যে তেহরানের ‘অস্থিতিশীল’ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে একত্রে কাজ করতে শুক্রবার ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের উচ্চাভিলাষী পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনায় ফের অংশ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার এক দিন পর তিনি এমন আহ্বান জানালেন। 

 

বাইডেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের একতরফা আগ্রাসী পদক্ষেপ নেয়ার পর ইরানের সাথে চুক্তির ব্যাপারে মিত্রদের সাথে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে। টেলিকনফারেন্সের মাধ্যমে বাইডেন মিত্র নেতাদের বলেন, ‘পরমাণু অস্ত্র বিস্তারের হুমকি বহাল থাকায় আমাদের মধ্যে সাবধানী কূটনীতি ও সহযোগিতা প্রয়োজন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন