News71.com
 International
 20 Feb 21, 08:21 PM
 285           
 0
 20 Feb 21, 08:21 PM

আঞ্চলিক ইস্যুতে এরদোগান-পুতিনের ফোনালাপ॥

আঞ্চলিক ইস্যুতে এরদোগান-পুতিনের ফোনালাপ॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ নানা সংকটে থাকা তিন দেশের আঞ্চলিক ইস্যুতে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। শুক্রবার এ দুই বিশ্বনেতা টেলিফোনে আজারবাইজানের নাগারনো কারাবাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে কথা বলেন। এরদোগানের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। খবরে বলা হয়, আঙ্কারা ও মস্কোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা হয়েছে। এ সময় আঞ্চলিক ইস্যুতে তারা কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন