
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সংযুক্ত আরব আমিরাত। দেশটির কূটনীতিক মো. মাহমুদ আল-খাজাকে তেল আবিবে দেশটির প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বছরের জানুয়ারিতেই আমিরাতের মন্ত্রিসভা ইসরাইলের রাষ্ট্রদূত হিসেবে মো. মাহমুদ আল-খাজার নিয়োগের ব্যাপারে অনুমোদন দেয়।
উল্লেখ্য, মুসলিম বিশ্বকে পাশ কাটিয়ে ইহুদিবাদীদের বিতর্কিত রাষ্ট্র ইসরাইলের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিক চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হোয়াইট হাউসে তিন দেশের মধ্যে এ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়।