
আন্তর্জাতিক ডেস্কঃ সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ১২ লাখ ৬৮ হাজার ২০ জন এবং মারা গেছে ২৪ লাখ ৬৩ হাজার নয়শ ৩৮ জন। আক্রান্তদের মধ্যে দুই কোটি ৮৬ লাখ তিন হাজার আটশ ১৩ জন যুক্তরাষ্ট্রে, এক কোটি ৯ লাখ ৭৭ হাজার তিনশ ৮৭ জন ভারতে এবং এক কোটি ৮১ হাজার ছয়শ ১৩ জন ব্রাজিলে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম তিনটি দেশ এগুলো। দেশগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে যথাক্রমে- যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ সাত হাজার সাতশ ৪৬ জন, ভারতে এক লাখ ৫৬ হাজার দু'শ ৪০ জন এবং ব্রাজিলে দুই লাখ ৪৪ হাজার নয়শ ৫৫ জন। এদিকে আক্রান্তের তালিকায় অনেক পেছনে থাকলে বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। সে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছে এক লাখ ৭৮ হাজার নয়শ ৯৫ জন।