News71.com
 International
 21 Feb 21, 02:36 PM
 290           
 0
 21 Feb 21, 02:36 PM

ভুল করোনা পজেটিভ ফলাফল॥ আমাজনের প্রায় ৪ হাজার সুস্থ কর্মীর

ভুল করোনা পজেটিভ ফলাফল॥ আমাজনের প্রায় ৪ হাজার সুস্থ কর্মীর

 

আন্তর্জাতিক ডেস্কঃ গত ১৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ ৩ হাজার ৮৫৩ জন আমাজন কর্মীকে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করে। আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরীক্ষার ফলাফল সম্পূর্ন ভুল ছিল, তাদের কেউই করোনা পজেটিভ ছিলেন না। এক প্রতিবেদনে বলা হয়, ‘করোনা পজেটিভ ফলাফল ভুল হওয়ার পরে সেটি আবার দ্রুত সংশোধন করা হয়। ভুল স্বীকার করে কর্তৃপক্ষ জানায় কারো করোনা পজেটিভ হয় নি, কারোর আইসোলেশনে থাকার প্রয়োজন নেই।’

 

কর্মক্ষেত্রে পিসিআর টেস্টিংয়ের মাধ্যমে কর্মীদের নিয়মিত করোনার পরীক্ষা করে থাকে ই-কমার্স প্রতিষ্ঠানটি। ফলাফলে পজেটিভ পেলে জনস্বাস্থ্য বিভাগকে জানায় আমাজন। আর সে তথ্য এনএইচএসকে জানায় জনস্বাস্থ্য বিভাগ। এনএইচএসের নির্দেশনা অনুযায়ী, ‘কর্মীদের সাহায্য করার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে সহযোগীদের নির্দেশ দিয়ে থাকে বলে এক বিবৃতিতে জানিয়েছে আমাজন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন