News71.com
 International
 21 Feb 21, 08:01 PM
 305           
 0
 21 Feb 21, 08:01 PM

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক।।

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক।।

আন্তর্জাতিক ডেস্কঃ সহিংসতার উসকানির নীতিমালা ভঙ্গ করায় মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত প্রধান ফেজবুক পেজটি মুছে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। শনিবার মিয়ানমারের মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ওপর চালানো গুলিতে দুজন নিহত হন। এতে অন্তত ২০ জন আহত হন। এর এক দিন পরই ফেসবুক কর্তৃপক্ষ সেনাবাহিনীর ফেসবুক পেজটি বন্ধ করে দেয়।

 

এদিকে গতকালের এই সহিংসতার নিন্দা জানিয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তারা একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে। এর আগে মাথায় গুলিবিদ্ধ এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন