News71.com
 International
 21 Feb 21, 10:22 PM
 301           
 0
 21 Feb 21, 10:22 PM

সৌদি সশস্ত্র বাহিনীতে নারীরাও যোগদানের সুযোগ পাবেন॥

সৌদি সশস্ত্র বাহিনীতে নারীরাও যোগদানের সুযোগ পাবেন॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ সশস্ত্র বাহিনীতে এখন থেকে সৌদি নারীরাও যোগদানের সুযোগ পাবেন। পুরুষের পাশাপাশি সৌদি নারীদের জন্য আবেদনের সুযোগ রেখে, সামরিক বিভাগে ভর্তির আবেদন প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় সৈনিক থেকে সার্জেন্ট পদ মর্যাদায় বিভিন্ন বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন নিয়োগপ্রাপ্তরা। সৌদির সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ক্ষেপানাস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর চিকিৎসা সেবায় কাজের সুযোগ থাকবে সৌদি নারীরা। 

 

সেনাবাহিনীতে নিয়োগ পেতে আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক গঠন আকৃতি ও বয়সের বিধি-নিষেধ উত্তীর্ণ হওয়ার পর তাদের নিয়োগ দেওয়া হবে। নারীকে উচ্চতায় ১৫৫ সেন্টিমিটার ও বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া বিদেশিকে বিবাহকারী কেউ সামরিক বিভাগে আবেদন করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন