News71.com
 International
 21 Feb 21, 10:22 PM
 294           
 0
 21 Feb 21, 10:22 PM

করোনার ভিনদেশি ধরনের দাপট বাড়ছে জাপানে॥

করোনার ভিনদেশি ধরনের দাপট বাড়ছে জাপানে॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেন বা দক্ষিণ আফ্রিকার করোনার স্ট্রেন (ধরন) নয়, ভিন্ন চরিত্রের ‘ই৪৮৪কে’ নামে অন্য এক স্ট্রেনে কমপক্ষে ৯১জন জাপানে করোনায় আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গেছে। স্ট্রেনটি যে ভিনদেশি, তা নিয়ে কোনও সংশয় না থাকলেও ঠিক কোথা থেকে এর উৎপত্তি তা নিয়ে এখনও দ্বিধায় বিশেষজ্ঞরা। খবর আনন্দবাজার পত্রিকার।

 

পূর্ব জাপানের কান্তো এলাকাতেই এই স্ট্রেনের হদিস মিলেছে বলে দেশটির স্বাস্থ্য দপ্তর সূত্র জানিয়েছে। তা ছাড়া সেখানকার বিমানবন্দরেও এই স্ট্রেনে আক্রান্ত দু’জনের খবর পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ বলছে। উল্লেখ্য, জাপানে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষ পেরিয়েছে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭১৯৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন