News71.com
 International
 22 Feb 21, 12:15 PM
 286           
 0
 22 Feb 21, 12:15 PM

প্রচণ্ড তুষারপাতে টেক্সাসে রাতারাতি পঙ্গু হাজার হাজার কচ্ছপ॥

প্রচণ্ড তুষারপাতে টেক্সাসে রাতারাতি পঙ্গু হাজার হাজার কচ্ছপ॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রচণ্ড তুষারপাত ও কনকনে হাওয়ার দুর্যোগে রয়েছে যুক্তরাষ্টের টেক্সাস। এই টেক্সাসের নাগরিকদের সাথে প্রাকৃতিক প্রতিকূলতার শিকার হাজার হাজার কচ্ছপ। সাধারণ ভাবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে কচ্ছপদের হৃদস্পন্দনের গতি কমে যেতে থাকে। এর ফলে তারা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। কচ্ছপদের করুণ অবস্থায় উদ্বিগ্ন বিজ্ঞানী ও পরিবেশবিদরা। 

 

টেক্সাসের উপকূল জুড়ে পড়ে আছে হাজার হাজার পঙ্গু কচ্ছপ। রাতারাতি সমুদ্রের জলের তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এমন ভয়াবহ বিপদের মুখে পড়তে হয়েছে তাদের।  বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘মেক্সিকো উপসাগরের জল বেশ উষ্ণ। কিন্তু তুষারপাতের প্রভাবে সেই জলের তাপমাত্রাও রাতারাতি কমে যায়। প্রবল ঠান্ডায় অসহায় পরিস্থিতিতে পড়ার ফলে তারা জিওবিত মৃত অবস্থায় আছে।’

 

কচ্ছপদের অঙ্গ বিকল হয়ে পড়ায় স্বাভাবিক নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। সাধারণত ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে কচ্ছপরা সাঁতরে অপেক্ষাকৃত উষ্ণ জলে চলে যায়। কিন্তু এবার এত দ্রুত পরিস্থিতি বদলেছে বলে তাদের পক্ষে আর তেমনটা করা সম্ভব হয়নি। অসহায় এই কচ্ছপদের পাশে দাঁড়াতে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন স্বেচ্ছাসেবীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন