News71.com
 International
 22 Feb 21, 12:23 PM
 276           
 0
 22 Feb 21, 12:23 PM

মিয়ানমারে গুলিতে নিহত তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজার হাজার মানুষের ঢল॥

মিয়ানমারে গুলিতে নিহত তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজার হাজার মানুষের ঢল॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারী নিহত তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। সামরিক সরকারের বিরুদ্ধে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। এর মধ্যে প্রথম মৃত্যু হয় মিয়া থোয়ে থোয়ে খাইনের। বিশতম জন্মদিনের দু’দিন আগে মাথায় গুলিবিদ্ধ হন এই তরুণী। এরপর দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। খবর বিবিসির। রোববার খাইনের অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জড়ো হন।

 

মিয়া খাইন একটি সুপার মার্কেটের কর্মী ছিলেন। গত ৯ ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের একটি সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে খাইন গুলিবিদ্ধ হন। তিনি ১০ দিন লাইফ সাপোর্টে ছিলেন। গত শুক্রবার তিনি মারা যান। খাইন এখন বিক্ষোভকারীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে তার ছবি এখন প্রায়শই ব্যবহার করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন