News71.com
 International
 22 Feb 21, 12:26 PM
 279           
 0
 22 Feb 21, 12:26 PM

ইরানের উদ্ভাবিত করোনা টিকা ৯০ ভাগ কার্যকর॥

ইরানের উদ্ভাবিত করোনা টিকা ৯০ ভাগ কার্যকর॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় হানায় লণ্ডভণ্ড পুরো বিশ্ব। এরমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ভিন্ন ভিন্ন ধরন। তবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইরানের উদ্ভাবিত টিকার প্রাথমিক ফলাফলে ৯০ ভাগ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে (ইরনা) টিকার উদ্ভব ও বিতরণ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়। ইরানের উদ্ভাবিত কোভইরান বারেকেত টিকা প্রকল্পের প্রধান মোহাম্মদ রেজা সালেহি সাক্ষাতকারে বলেন, প্রথম দফায় পরীক্ষামূলকভাবে টিকা গ্রহণকারীদের ৩৫ স্বেচ্ছাসেবককে নিরীক্ষণ করে দেখা গেছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যাশার চেয়ে উত্তম ভাবে কাজ করছে। তিনি বলেন প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দুই ডোজ টিকা নেয়া ৯০ ভাগ মানুষের রোগ প্রতিরোধের সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে মোট ৫৬ স্বেচ্ছাসেবককে টিকার প্রথম ডোজ দেয়া হয়। এই মাসের শুরুতেই সবার দ্বিতীয় দফার ডোজ সম্পন্ন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন