News71.com
 International
 22 Feb 21, 01:18 PM
 329           
 0
 22 Feb 21, 01:18 PM

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত॥ সাতজন নিহত

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত॥ সাতজন নিহত

 

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার আবুজা বিমানবন্দরের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা সাতজনই মারা গেছেন। রবিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইবিকুনলে ডারামোলে প্লেনটিতে থাকা সাতজনের মৃত্যুর বিষয়টি এক বিবৃতে নিশ্চিত করেছেন। বিমানটি নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ১১০ কিলোমিটার দূরের মিননা শহরে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার আগে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে জানিয়ে আবুজা বিমানবন্দরে ফিরছিল। বিমানবন্দরের কাছাকাছি এসেই এটি দুর্ঘটনায় পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন