News71.com
 International
 22 Feb 21, 10:40 PM
 296           
 0
 22 Feb 21, 10:40 PM

মালয়েশিয়ার মাশা ইউনিভার্সিটির ভিপি নির্বাচিত হলেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর॥

মালয়েশিয়ার মাশা ইউনিভার্সিটির ভিপি নির্বাচিত হলেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান মাশা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর। এর আগে ২০১৯ সালে তিনি প্রথমবার ভিপি বিজয়ী হন। চলতি ‍শিক্ষাবর্ষে ছাত্রসংসদ নির্বাচনে সাত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ৮১৩ ভোটে জয়ী হন বশির। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪০৭ ভোট। এ ছাড়া বশির ইবনে জাফরের প্যানেলের ছয়জনের মধ্য থেকে পাঁচজনই বিজয়ী হয়েছেন।

 

বশির ইবনে জাফর বলেন, ‘আমাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রথমত সব বাংলাদেশি শিক্ষার্থী, মালয়েশিয়ান এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীদেরকে এবং দূর থেকে দেশ-বিদেশের প্রিয় মানুষদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। এ বছর নির্বাচনে জয়ী হওয়াটা ছিল অনেক কঠিন। তা ছাড়া ফলাফল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ফলাফল প্রকাশ নিয়ে কিছুটা শঙ্কাও ছিল। সব কিছুর পর কাঙ্ক্ষিত ঘোষণাটি শোনা অবশ্যই আনন্দদায়ক। আমি কৃতজ্ঞ আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বস্তরের স্টাফদের প্রতি।’

 

বশির ইবনে জাফরের বাড়ি কিশোরগঞ্জে। কওমি মাদ্রাসা ও কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি কোরআনের হাফেজও। রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর স্কলারশিপে মালয়েশিয়ায় পড়াশোনা করতে যান বশির ইবনে জাফর। তিনি মাশা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন