News71.com
 International
 23 Feb 21, 09:17 PM
 340           
 0
 23 Feb 21, 09:17 PM

যোগব্যায়াম গুরু রামদেব বাজারে আনলো 'করোনিল'॥ সমর্থন জানিয়ে তোপের মুখে ভারতের স্বাস্থ্যমন্ত্রী

যোগব্যায়াম গুরু রামদেব বাজারে আনলো 'করোনিল'॥ সমর্থন জানিয়ে তোপের মুখে ভারতের স্বাস্থ্যমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের যোগব্যায়াম গুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি থেকে বাজারে আনা করোনা ভাইরাস প্রতিরোধী ওষুধের প্রতি সমর্থন দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রামদেব করোনা প্রতিরোধী ওষুধ ‘করোনিল’ বাজারে আনার ঘোষণা দেন।এ সময় তার পাশে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও অন্যপাশে ছিলেন কেন্দ্রীয় সড়ক ও গঙ্গা পরিশোধন মন্ত্রী নীতিন গড়করি। সেখানে তাদের পেছনে একটি পোস্টারে লেখা ছিল, ওষুধটি সার্টিফিকেট অব ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সনদপ্রাপ্ত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস স্বীকৃত।

 

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অফিসের এক টুইটে বলা হয়েছে, কভিড-১৯ প্রতিরোধী কোনো আয়ুর্বেদিক ওষুধের কার্যকারিতা তারা পর্যালোচনা করেনি বা অনুমোদন দেয়নি। এদিকে ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন