News71.com
 International
 27 Feb 21, 12:33 PM
 283           
 0
 27 Feb 21, 12:33 PM

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা।।

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নির্বাচন কমিশন ৫টি রাজ্যের বিধানসভা ভোটের তারিখ ঘোষণা করেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোয়া ভোটের তারিখ ঘোষণা করেন। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি ও আসাম। পাঁচ রাজ্যের মধ্যে পুদুচেরি, কেরালা ও তামিলনাড়ুতে এক দফায় ভোট গ্রহণ করা হবে। তবে আসামে ৩ এবং পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট সম্পন্ন করা হবে। বিভিন্ন দফায় ভোট গ্রহণ শুরু হবে রাজ্যগুলোতে। তবে ২৭ এপ্রিল ভোট শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ২ মে।

 

২০১৬ সালে মমতার রাজ্যে ৭ দফায় ভোট সম্পন্ন করে নির্বাচন কমিশন। এবার এক দফা বাড়িয়ে ৮ দফা করা হয়েছে। যে কারণে রাজ্যে বুথের সংখ্যা বাড়ায় নিরাপত্তাও বাড়ানো হবে। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসন রয়েছে। কোভিড-১৯ এর বাস্তবতা মেনে ভোট করা হবে। ভোটকেন্দ্র নিচতলায় হতে হবে। ভোট প্রচারে বাড়ি বাড়ি যাওয়ার সুযোগ পাবেন মাত্র ৫ জন। ফাঁকা মাঠে নির্বাচনী সভা করতে হবে। ভোটে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন